1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩১|
ব্রেকিং নিউজ:
নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল

মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫,
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি

মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি

কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন রেফারি মার্কো আন্তোনিও অরটিজ নাভা। তার অপরাধ— ম্যাচ শেষে লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চাওয়া।

ম্যাচের পরিস্থিতি

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামিকে ১-০ গোলের জয় এনে দেন মেসি।

রেফারির অনুরোধ

ম্যাচ শেষে মেক্সিকান রেফারি অরটিজ নাভা আর্জেন্টাইন তারকার কাছে পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন একজন সদস্যের জন্য জার্সি ও অটোগ্রাফের অনুরোধ করেন। পরে ড্রেসিংরুমে গিয়ে রেফারির অনুরোধ রাখেন মেসি।

কনকাক্যাফের শাস্তি

রেফারির এমন আচরণ ভালোভাবে নেয়নি কনকাক্যাফ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়,

‘স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির মধ্যে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ শেষে রেফারি মার্কো আন্তোনিও অরটিজ নাভা ও লিওনেল মেসির ঘটনার বিষয়ে আমরা অবগত। তদন্তের পর নিশ্চিত হওয়া গেছে যে, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন একজন সদস্যের জন্য অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি।’

কনকাক্যাফ আরও জানায়,

‘ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুযায়ী, রেফারির এই অনুরোধ নিয়মের বাইরে। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, ক্ষমা চেয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।’

তবে কনকাক্যাফ রেফারির শাস্তির ধরন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper