1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:৩০|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা

 শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা
মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা

মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা                                                                           শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসী অধ্যুষিত ৩নং মিরপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও রতিয়ার পাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ আখলুল করিম।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় আখলুল করিম ছাত্রজীবন থেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তিনি মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুধু রাজনীতি নয়, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তাঁর সক্রিয় অংশগ্রহণও লক্ষ্য করা যায়। তিনি রতিয়ার পাড়া বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের দুইবারের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এবং ইসহাকপুর-লুদরপুর এনায়েতনগর মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে আখলুল করিমের সুসম্পর্ক রয়েছে। সমাজসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এছাড়া দেশ ও বিদেশে বসবাসরত প্রবাসীদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

আখলুল করিম বলেন, “আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য মিরপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আনন্দ, হাসি ও পারস্পরিক সম্প্রীতির উৎসব। অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে একসাথে এগিয়ে গেলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি মিরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper