1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি - আমার সকাল ২৪ |
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:০০|
ব্রেকিং নিউজ:
সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর চরখালি ফেরিঘাটে ভাঙন: ফেরি চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী সাধারণ জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট যশোরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক মতলব উত্তরে জাটকা বিক্রয় বন্ধে অভিযান, এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি
মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি

মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি

বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুটি ফিলিং স্টেশনসহ খোলা বাজারের ডিলারদের দোকানে জ্বালানি তেলের সরবরাহ নেই। এতে কৃষি সেচ প্রকল্পসহ যানবাহন চলাচল ও বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলার ফিলিং স্টেশন, বিভিন্ন বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঘুরে তেল না পাওয়ার তথ্য পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার সদরের কাজলী সিনেমা হল মোড়ের মেসার্স নওরিন ফিলিং স্টেশন এবং নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং স্টেশনে গত পাঁচ দিন ধরে জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল) নেই। জ্বালানি তেলের সরবরাহ না থাকায় চলতি মৌসুমের ধান, ভুট্টা ও রবি শস্যের জমিতে কৃষকরা পর্যাপ্ত পানি দিতে পারছেন না। এতে জমি শুকিয়ে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ব্যক্তিগত যানবাহন (মোটরসাইকেল) ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তা, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা জ্বালানি তেল না পাওয়ায় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে তাদের। তেল সংকটে বিভিন্ন বাজারের জেনারেটরও বন্ধ হয়ে পড়েছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে জেনারেটর চালু না থাকায় ব্যবসা-বাণিজ্যে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স সভার সিদ্ধান্ত মোতাবেক ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে তেলের মজুদ, সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য গত ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম মতলব দক্ষিণ উপজেলায় ট্যাগ অফিসার নিয়োগ দেন।

মতলব পৌর এলাকার মেসার্স নওরিন ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এবং নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ জানান, গত পাঁচ দিন ধরে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে বিক্রির রেজিস্টারে গড়মিল পাওয়ায় মেসার্স নওরিন ফিলিং স্টেশনের মালিককে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রধানীয়া ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা এবং জ্বালানি তেল জব্দ করা হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান বলেন, তেলের সংকটে হাসপাতালের জন্য তেল সংগ্রহ করা যাচ্ছে না। তেল কিনতে চাঁদপুরে লোক পাঠানো হলেও গ্যালনে তেল না দেওয়ায় হাসপাতালের জেনারেটর চালানো যাচ্ছে না। এতে রোগী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তেল সরবরাহ স্বাভাবিক হলে এই কষ্ট লাঘব হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper