1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবী - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৮:৩৬|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবী

নির্বাহী সম্পাদক
  • আপলোডের সময় : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবী
ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবী

ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের
নিন্দা জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবী

নির্বাহী সম্পাদক আমার সকল ২৪

সিলেটের অন্যতম পর্যটন স্পট কোম্পানীগঞ্জের সাদাপাথর সহ বিভিন্ন এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা। একইসাথে বৈধ পদ্ধতিতে পাথর কোয়ারি সরকারী ব্যবস্থাপনায় খুলে দেয়ার দাবী এবং বর্তমানে অবৈধভাবে পাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্প ধ্বংসের কর্র্মকান্ড কখনো এক হতে পারেনা। বিভিন্ন কর্মসূচীতে দেয়া জামায়াতসহ রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যকে কাটছাঁট করে অপপ্রচার বন্ধের জোর দাবী জানান তারা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে অধ্যক্ষ আব্দুল হান্নান ও আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন বলেন, সাদা পাথর সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন স্পট। এর সাথে সিলেট তথা দেশের পর্যটন শিল্পের স্বার্থ জড়িত রয়েছে। জামায়াত সর্বাবস্থায় দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু কতিপয় পাথরখেকো চক্র সাদাপাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্পকে ধ্বংস করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ হয়েছে, প্রশাসনের নিস্ক্রিয়তায় সাদাপাথর লুটপাটের মহোৎসব চলছে। যা খুবই উদ্বেগজনক এবং দুঃখজনক। পর্যটন শিল্প ধ্বংসকারী পাথর লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং লুণ্ঠিত পাথর উদ্ধার করে স্ব স্থানে পুনস্থাপন করতে হবে।

তারা বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি- বিভিন্ন কর্মসূচীতে দেয়া জামায়াত নেতাদের দেয়া বক্তব্যকে কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা মূলত পাথর লুটের মূল ঘটনাকে আড়ালের অপচেষ্টা বলে আমরা মনে করি। এব্যাপারে সচেতন নাগরিকবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি এবং পাথর লুটে জড়িতদের গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper