
নিউজ ডেস্ক,নির্বাচনের সকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ আজ বিকেল সাড়ে চারটায় শেষ হয়। যেসব কেন্দ্রে ওই সময় ভোটার লাইনে ছিলেন, তাদের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হচ্ছে।
সকাল সাড়ে সাতটায় দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয় এবং টানা নয় ঘণ্টা ভোট নেওয়া হয়। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে; নতুন তফসিল অনুযায়ী পরে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণনার সময় প্রথমে সংসদ ও গণভোটের ব্যালট আলাদা করে গণনা করা হবে। এবারের ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩, এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখ, এবং তৃতীয় লিঙ্গ ১,২৩২ জন।
ভোটের দিনে কিছু স্থানে কেন্দ্র দখল, জালভোটের চেষ্টা, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খুলনায় এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা গেছেন।