ভূমিমন্ত্রী হলেন রাজশাহী-২ আসনের এমপি মিজানুর রহমান মিনু
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভায় ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।













