1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ - আমার সকাল ২৪ |
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১০:৫৯|
ব্রেকিং নিউজ:
তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো— সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মন্ত্রিসভায় নতুন–পুরোনোর সমন্বয়, আলোচনায় যেসব নাম বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান কক্সবাজার-১ আসনের জনগণকে সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮ চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য, কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন ধানের শীষে বিজয়ী ১৩ সুপ্রিম কোর্ট আইনজীবী রংপুরে জামায়াত জোটের তোপ, ৬ আসনের ৫টিতে সরাসরি জয় নতুন সরকারের শপথ কে পড়াবেন? মোদি ও যুক্তরাষ্ট্র বিএনপির জয়ের জন্য অভিনন্দন জানালেন বরিশাল বিভাগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে নিম্নরূপ— খুলনা বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা বিএনপিকে শুভেচ্ছা, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন অভিযোগ করলে প্রমাণের দায় অভিযোগকারীরই: নজরুল ইসলাম খান

ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬,
ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১
ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১

ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১

সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলা এলাকায় খাবারের মান নিয়ে ভাবির সঙ্গে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামিল আহমদ (২৫) একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও বড় ভাই জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হলে জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রাগের বশবর্তী হয়ে তিনি কাঠের টুকরো দিয়ে কামিলকে আঘাত করেন।

আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার সকালে অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে বড় ভাই জাকির আহমদকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper