1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৪|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম
  • আপলোডের সময় : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম
ভাঙ্গুড়া, পাবনা

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটান।

ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনগণকে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।

পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper