
বিশেষ প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলকতির ঝবঝবিয়া গ্রামে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আজ রাত ৮টার দিকে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধের কারণে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াতের ৪ নেতাকর্মী আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।