1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল - আমার সকাল ২৪ |
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১২:৩৫|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় মমেনা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন নোয়াখালী সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১ রাজধানীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালী জেলায় কালবৈশাখী ঝড়ে ট্রেন চলাচল ব্যাহত গাজীপুর কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মুলাদীতে ইউপি সদস্যের বাড়িতে অভিযান: ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ কেশবপুরে রোড এক্সিডেন্টে যুবকের মৃত্যু বেলকুচিতে “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬” উদ্বোধন ভারতে শ্রমিক শেষে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার আশুগঞ্জে ১৯১০ পিস ইয়াবা উদ্ধার, সিএনজিসহ ২ মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযানে গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার সাতলা ইউনিয়নে সাবেক-বর্তমান মিলিয়ে দুই ডজন চেয়ারম্যান প্রার্থী ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষের অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানকে অব্যাহতি বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের ঝটিকা অভিযান, পরিচ্ছন্নতা জোরদারে কঠোর নির্দেশনা বরিশালের গৌরনদীতে প্রকল্পে ঘুষ ও অনিয়মের অভিযোগ আলটিমেটাম রাজপথে, সংসদে নয়: স্পিকারের সতর্কবার্তা ব্যবসায়ীরা ব্যাংকঋণের ওপর নির্ভরশীল, আইপিও আসছে না পুঁজিবাজারে কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে বাগেরহাটে যুবকদের জন্য শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে তেলপাম্প ও মোটরসাইকেল অভিযান: অবৈধ তেল জব্দ, জরিমানা আর মোটরসাইকেল আটক বরিশালে জমি বিরোধে ৪ যুবককে কুপিয়ে জখম, সাবেক প্যানেল মেয়রের বিরুদ্ধে অভিযোগ ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭১৯ মামলা শার্শায় পিআইও “রঞ্জু”র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নলকূপে আগুন! চাটখিলে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে আশুগঞ্জে ১৯৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন স্বাস্থ্যসেবা জোরদারে প্রশাসনের অঙ্গীকার সাতকানিয়ায় প্রকাশ্যে মাছে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগ, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন সার ডিলারকে জরিমানা গোমস্তাপুরে শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বেগমগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল

মো. শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল
ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল

ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল

মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের অবসান ঘটেছে সালিসি বৈঠকের মাধ্যমে। উপজেলার চার গ্রামের মধ্যে চলমান সংঘর্ষ ও উত্তেজনার মীমাংসা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

মঙ্গলবার বিকেলে হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সালিস বৈঠকে এ সমঝোতা হয়। হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়ার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে আর কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না বলে অঙ্গীকার করে।

সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র—ঢাল, সড়কি, রামদা ও চাইনিজ কুড়াল—স্বেচ্ছায় জমা দেন সংশ্লিষ্টরা। পরে উপস্থিত জনতার সামনে অর্ধশতাধিক ঢাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অস্ত্র পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে সাবেক মেম্বার বাবর আলী ও সাধু গ্রুপের সদস্যরা সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিরোধ মীমাংসার ঘোষণা দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে এবং এক পুলিশ সদস্যও আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper