1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত ১ জনের হাত দ্বিখন্ডিত - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৩:১২|
ব্রেকিং নিউজ:
উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত ১ জনের হাত দ্বিখন্ডিত

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
শাহ্ ফুজায়েল আহমদ
শাহ্ ফুজায়েল আহমদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত ১ জনের হাত দ্বিখন্ডিত

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স উজানীগাঁও কাজী বাড়ী সংলগ্ন সড়কে পিকআপ ও সিএনজি গাড়ীর সংঘর্ষে চালক সহ ৬ জন গুরুতর আহত এবং ১ জনের হাত দ্বিখন্ডিত হয়েছে।

সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ৬ অক্টোবর রাত ৮ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স উজানীগাঁও কাজী বাড়ী সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে। স্থানীয় সূত্রে জানা যায় বিশ্বম্ভরপুর উপজেলার আত্মীয়ের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা ( সিলেট-থ-১২-১১৫০) যোগে সিলেটের শেখ ঘাটের কলাপাড়া এলাকায় ফেরার পথে সোমবার ৬ অক্টোবর রাত ৮ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে সিএনজি অটোরিক্সা গাড়ীটি পৌছলে সুনামগঞ্জগামী একটি ফিড বোঝাই পিকআপ গাড়ী ( ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিলেটগামী সিএনজি অটোরিক্সাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে রাস্তার উত্তর পাশে পড়ে গিয়ে সিএনজি অটোরিক্সাতে থাকা চালক সহ ৫ যাত্রী গুরুতর আহত হন এবং একজনের হাত দ্বিখন্ডিত হয়ে যায়। গুরুতর আহতরা হলেন সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজি অটোরিক্সা চালক চালক বিদ্যা মিয়া(৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর(১২), বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)। সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখন্ডিত হয়ে যায়। তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

এসময় আশপাশ হইতে লোকজন এসে গুরুতর আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পরপর পিকআপ গাড়ী চালক ও হেলপার গাড়ী রাস্তায় রেখে পালিয়ে যায়। খরবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দিখন্ডিত হওয়া হাত ভাল ভাবে ভ্যান্ডেজ করে দেয়া হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাত জোড়া লাগানো সম্ভাবনা রয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর আমি সহ আমার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে এসেছি এবং পিকআপ গাড়ীকে আটক করা হয়েছে ও পিকআপ চালক পালিয়ে গেছে। তিনি আরও জানানা শান্তিগঞ্জ হাসপাতালে রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ওসমানীতে রেফার্ড করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper