
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ পুলিশ-এর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি সদর থানাধীন মাছিহাতা ইউনিয়ন-এর গজারিয়া এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন—
মোঃ সুজন মিয়া (৩৩), পিতা: মৃত ফিরোজ মিয়া, মাতা: সূর্যবানু; সাং: কাশিনগর, ইউনিয়ন: সিঙ্গারবিল ইউনিয়ন, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।