1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড - আমার সকাল ২৪ |
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:৩৫|
ব্রেকিং নিউজ:
চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নিয়ে সরকারি প্রকল্পের কাজ করা হবে: ইফতার মাহফিলে এমপি ডা. ফরিদ পাবনার ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন আশুগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান: ১০ কেজি গাঁজা ও ২৬১ পিস ইয়াবাসহ প্রাইভেটকার-মোটরসাইকেল জব্দ, গ্রেফতার ৪ রমজান উপলক্ষে ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং, ব্যবসায়ীকে জরিমানা টঙ্গীতে ছিনতাইকারী আটক, গণধোলাইয়ে কবজি বিচ্ছিন্ন পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫ নওগাঁর আত্রাইয়ে অধিক জমিতে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার জাটকা জব্দ রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণ গ্রেফতার পদ্মা সেতু এলাকায় ডিবির অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে ২ লাখ ২৭ হাজার টাকার মাদক উদ্ধার করেছে ৪৯ বিজিবি নীলফামারীর কিশোরগঞ্জে আমের মুকুলে ভরে উঠেছে গাছ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি ফরিদপুরে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

মস্ত মিয়া
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ৮, ২০২৬,
ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড
ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার তিনলাখপীর বাজারে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ও ব্যানারে নাম না থাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ব্যানারেও তার নাম ছিল না।

অনুষ্ঠান চলাকালে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু তার বক্তব্যে নির্বাচনে বিএনপির বিপক্ষে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সমালোচনা করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সেখানে উপস্থিত হয়ে ব্যানারে তার নামসহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম না থাকার বিষয়টি নিয়ে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, ‘উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যানারে সিনিয়র নেতাদের নামও ছিল না। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়।’

অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু বলেন, ‘ইফতার মাহফিলে বালুমহাল নিয়ে কথা বলার পর একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে হামলা চালানো হয়। পাল্টা হামলায় কয়েকজন আহত হন।’

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে ব্যানারে নাম না থাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper