1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ - আমার সকাল ২৪ |
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:০৪|
ব্রেকিং নিউজ:
হারানো জিনিস পাওয়ার দোয়া ও তার গুরুত্ব: ইসলামী দৃষ্টিকোণ মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রায়পুরায় গোষ্ঠীসংঘর্ষে স্কুলছাত্র নিহত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৭১ মিলিয়ন ডলার কিনল কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা “শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান সিলেটের জকিগঞ্জ হাওর থেকে উদ্ধার আগুনে পোড়া মরদেহ, নিহত বোরহান উদ্দিন শফি ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করেছিলেন ফখরুল ভোটের রাজনীতিতে মজিদ বনাম ডাঃ বাবু নবাবগঞ্জে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সন্ত্রাসমুক্ত রামপাল–মংলাই আমার লক্ষ্য: ড. ফরিদুল আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা পাহাড়ে ৮ ভাষায় বিএনপির ৩১ দফা প্রচারণা নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ধুনটে বগুড়া-৫ আসনের হাতপাখার প্রার্থী মাহমুদুর রহমানের পথসভা ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর জনগণের সেবা করা সম্ভব হবে :মোশাররফ হোসেন উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা নোয়াখালী-০১ আসনে পীরসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিশাল জনসভা ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৪৫,৭৬০ টাকা

বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ
বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ

বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনের এক পর্যায়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরগুনা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডা. সুলতান আহমদ।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বেতাগী উপজেলা শাখার সমন্বয়ক আব্দুস সোবাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক খলিলুর রহমান, সদস্য মো. ইলিয়াছ, মো. নওশের আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নির্বাচনের আগেই ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper