
মো: সৌরব, বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ নৌবাহিনী শুভেচ্ছা উপহার প্রদান করেছে।
সোমবার সকাল ১১ টার দিকে বেতাগী নৌবাহিনী কন্টিনজেন্ট কলেজে অবস্থান শেষ করে চলে যাওয়ার সময়, শিক্ষার্থীদের নিরাপদ পানি পানের সুবিধার্থে একটি ওয়াটার প্লান্ট কলেজের প্রিন্সিপাল প্রফেসর সমর কুমার বেপারির নিকট হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেতাগী উপজেলায় অবস্থানকালে নৌবাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে। কলেজের প্রিন্সিপাল শিক্ষার্থীদের জন্য তাদের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।