1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বৃষ্টি নিয়ে সুখবর নেই আবহাওয়া বার্তায় - আমার সকাল ২৪ |
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১০|
ব্রেকিং নিউজ:
গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিবচরে উৎসবমুখর স্বাধীনতা দিবস উদযাপন মাদারীপুরে শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম, মানবেতর জীবন নারীদের তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছেন। ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল পরিদর্শন ও কঠোর বার্তা পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই—কোটি টাকার ক্ষ ভূইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে ২৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি মাইজদীতে তেলের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা—পুলিশ মোতায়েন যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী গুরুতর আহত তরুণদের প্রত্যাশায় নতুন নেতৃত্বের বার্তা: বাকেরগঞ্জে আল আমীন মিরাজের সম্ভাব্য মেয়র প্রার্থীতা আলোচনায় কসবায় মাদকবিরোধী ভিডিও বানানোর কারণে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত চায় এলিপ্রু মার্মা ঝিকরগাছায় মাদককারবারীর হাতে পুলিশ সদস্য ছুরিকাহত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান এমপি কয়ছর আহমদের ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: মন্ত্রী শেখ রবিউল আলম রবি বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম তালুকনগরে পারিবারিক বিরোধে জালাল ও পিন্টুর ওপর সন্ত্রাসী হামলা রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন দেশে জ্বালানি তেলের মজুত কতদিন চলবে, জানাল সরকার নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ ভেড়ামারায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক নলছিটিতে সংসদ সদস্য ইলেন ভূট্রোর ঈদের শুভেচ্ছা বিনিময় চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি 🌙 তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ 🌙

বৃষ্টি নিয়ে সুখবর নেই আবহাওয়া বার্তায়

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪,
বৃষ্টি নিয়ে সুখবর নেই আবহাওয়া বার্তায়
বৃষ্টি নিয়ে সুখবর নেই আবহাওয়া বার্তায়

বৃষ্টি নিয়ে সুখবর নেই আবহাওয়া বার্তায়

 

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে অসহ্য গরমে জনজীবন হাঁসফাঁস। পাঁচ দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হচ্ছে। কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাসে সুখবর নেই।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

প্রথম দিনে (বুধবার) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টিও হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তৃতীয় দিনে (শুক্রবার) কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আমার সকাল ২৪ পত্রিকার  খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper