
মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ বিকাল প্রায় ৪টা ৫০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি হলুদ ও নীল রঙের পিকআপ চেকপোস্টে পৌঁছালে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশিতে ছোট-বড় মিলিয়ে মোট ৩৮৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ১৯৯.৮৭৫ লিটার। উদ্ধারকৃত মদ ও পিকআপ জব্দ করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।