1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৯:৫৬|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫,
বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি
বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি, ভিডিও ভাইরালের পর বহিষ্কার

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। মাথায় লাল কাপড় ও হাতে রামদা নিয়ে অর্ধশতাধিক লোকজনসহ বাজারে মহড়া দিয়ে চাঁদা দাবি করেন তিনি। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কেন্দ্রীয় যুবদল কমিটি তাকে দল থেকে বহিষ্কার করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইকে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

ভাইরাল ভিডিও ও ঘটনার বিবরণ বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, হঠাৎ করেই জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে বাজারে হাজির হন। তাদের সকলের মাথায় লাল কাপড় ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এরপর তারা প্রকাশ্যে চাঁদা নেয়ার ঘোষণা দেন এবং কিছুক্ষণ পর লম্বা রাম দা’র ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেন।

ভাইরাল ভিডিওতে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, “আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকি, ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদের দয়া করে বলছি, এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। কেউ বাজার ইজারা নিলো কি না সেটা আমার জানার বিষয় না। এখনই আমার লোকজন টাকা উঠানো শুরু করবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানান, “রাম দা’র ভয়ে অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। অনেকে জীবন রক্ষার জন্য টাকা-পয়সা দিয়ে দেন।”

যুবদলের অবস্থান ও পুলিশের পদক্ষেপ গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানান, “এই ধরনের বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। এরইমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কার করেছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “এমসি বাজার এলাকায় কিছু দুস্কৃতিকারী প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি ও হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে এবং পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেফতারে কাজ করছে।”

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper