1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহল রাখার দাবীতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:২৫|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহল রাখার দাবীতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহল রাখার দাবীতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহল রাখার দাবীতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহল রাখার দাবীতে সর্বদলীয় বিক্ষোভ মিছিল

আরিফ হাসান গজনবী
প্রতিনিধি (রামপাল) বাগেরহাট

বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে রূপান্তরের প্রস্তাবের বিরুদ্ধে বাগেরহাটে শুরু হয়েছে সর্বদলীয় প্রতিবাদ আন্দোলন। বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে এক কণ্ঠে বললেন, এই প্রস্তাব মানা হবে না। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, এমনকি মোংলা বন্দর সহ গোটা বাগেরহাট কে অচল করে দেয়া হবে

শনিবার দুপুরে বাগেরহাটের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জামান দিপু , জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নাগরিক কমিটির সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী,

এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সাবেক এস এম সাদ্দামসহ অন্যান্যরা ।

এসময়ে বক্তারা ইসিকে উদ্দেশ করে বলেন, যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম, আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের তিন আসনের প্রস্তাবকে বাতিল করে দিয়ে চারটি আসন পুনর্বহাল করবেন। বাগেরহাট জেলার ইজ্জতের প্রশ্নে, সমস্যা নিরসনের জন্য, বাগেরহাট জেলার সম্মানের প্রশ্নে বাগেরহাট বাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

বক্তব্য শেষে বিএনপির জেলা আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন, তিনি বলেন আগামীকাল বেলা ১১টায় দশানী মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে এসে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রশাসনকে ও স্থানীয় নির্বাচন কমিশন অফিসে এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper