1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাটে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:১৯|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

বাগেরহাটে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
বাগেরহাটে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
বাগেরহাটে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাগেরহাটে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান


শেখ তাইজুল ইসলাম
মংলা প্রতিনিধি, আমার সকাল ২৪

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গোলাম মোস্তফার স্ত্রী শাহিনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অন্যদিকে একমাত্র সন্তান জন্ম থেকেই প্রতিবন্ধী। সংসারের খরচ মেটাতে ভ্যান চালিয়েও তিনি চিকিৎসার ব্যয় বহন করতে পারছিলেন না। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে বসতবাড়ির জমি বিক্রি এবং ধার-দেনার পরও অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়।

এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নজরে আসে। পরে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়।

প্রতিনিধি দলে ছিলেন— বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার আবু হানিফসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আর্থিক সহায়তা গ্রহণকালে শাহিনা বেগম আবেগাপ্লুত হয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশে এ পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও চিকিৎসা-সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper