1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের মনোনয়নপত্র দাখিল - আমার সকাল ২৪ |
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ৯:৫১|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময়

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি

উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে তিনি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. শেখ ফরিদুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি, রামপাল ও মোংলা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী। এ সময় পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
“দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে রামপাল ও মোংলার মানুষ তাদের প্রিয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে রামপাল ও মোংলা এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে সুন্দরবন-সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন।

উল্লেখ্য, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এবং ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয়ভাবে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।

এর আগে কেন্দ্রীয় বিএনপি থেকে বাগেরহাট-৩ আসনে তার চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে মোংলা ও রামপাল এলাকায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা শেষে একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper