1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা - আমার সকাল ২৪ |
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| দুপুর ২:৫৭|
ব্রেকিং নিউজ:
ট্রাম্পের শুল্ক নীতিকে সুযোগ হিসেবে দেখছে চীন, বিশ্ববাণিজ্যে প্রভাব বাড়ানোর কৌশল দেশের স্বর্ণের দাম ২০ ফেব্রুয়ারি: প্রতি ভরিতে দাম সমন্বয় একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই: পিনাক চৌধুরী বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা শার্শা উপজেলা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত আলীকদম সেনা জোন ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ ম্রো মাদক ব্যবসায়ী আটক রমজানে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা সালথায় যৌথ অভিযানে আইনশৃঙ্খলা স্বাভাবিক শুঁটকির ব্যাগে ইয়াবা উদ্ধার, চৌমুহনীতে আটক ১ ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের আড়াই বিঘা শসা ক্ষেত সাবাড়, দিশেহারা মোহর আলী পবিত্র রমজান উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন নরসিংদীতে চমক: সাখাওয়াত বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার হাইকোর্টে গঠিত হলো ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ শৈলকুপায় জমি বিরোধে মামা নিহত, আটক ২ ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২.১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের বরণ ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান নবগঠিত সরকারকে বিএসকেপির অভিনন্দন, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল বগুড়া শেরপুরে ফেয়ারডিল ও গাঁজা সহ তিনজন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন বাগআঁচড়ায় অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা বেতাগীতে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উলিপুরে প্রাচীন মন্দিরে চুরি, মূর্তি ও পূজার সামগ্রী হারিয়ে গেলো উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ নোয়াখালীতে নিষিদ্ধ আ’লীগ কার্যালয় খোলার ঘটনায় আটক ৫ আলীকদমে জামায়াতের পবিত্র মাহে রামাদান উপলক্ষে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস খুলতে গিয়ে ৫ নেতাকর্মী আটক দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

মোঃ জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা
বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

মোঃ জাহিদুল ইসলাম
বরগুনা জেলা প্রতিনিধি

আর মাত্র একদিন পর ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের প্রস্তুতি চলছে। তবে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে নির্মিত শহীদ মিনারটি কয়েক বছর ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইউনিয়ন ভূমি অফিস শহীদ মিনারটিকে নিজেদের বাউন্ডারি ওয়ালের ভেতরে রেখে দেওয়ায় সেখানে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯১টি দেশে দিনটি পালিত হয়ে আসছে। এ প্রেক্ষাপটে ২০০৩ সালে গৌরীচন্না বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বাজারের ভূমি অফিসের পূর্ব পাশে এবং বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এরপর প্রতিবছর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো।

তবে ২০১৯ সালে ফুলঝুড়ি ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ শহীদ মিনারটিকে নিজেদের সীমানার ভেতরে রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। ফলে শহীদ মিনারে যাওয়ার কোনো পথ খোলা নেই। অন্যদিকে বাজারের কিছু ব্যবসায়ী সেখানে আবর্জনা ফেলায় মিনারটি অযত্নে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ও ব্যবসায়ী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, একসময় গৌরীচন্না বাজারে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর কোনো শহীদ মিনার ছিল না। তিনি, প্রয়াত প্রবাসী জসীম উদ্দিনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে এটি নির্মাণ করেন। ভূমি অফিসকে মিনারটি বাইরে রেখে বাউন্ডারি নির্মাণের অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা আনিস মিয়া বলেন, অমর একুশে ফেব্রুয়ারিতে তারা নিয়মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানাতেন। ভূমি অফিসের সিদ্ধান্তের কারণে এখন সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বাউন্ডারি সরিয়ে সবার জন্য মিনার উন্মুক্ত করার দাবি জানান তিনি।

বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন বলেন, ভূমি অফিস কর্তৃপক্ষের উচিত দ্রুত বাউন্ডারি সরিয়ে নিয়ে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন।

বরগুনা জেলা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোতালেব বিষয়টি অতি দ্রুত তদন্ত করে সমস্যা সমাধানের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ২১ ফেব্রুয়ারির আগেই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper