
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ইমদাদুল হক মৃদুল
বগুড়া জেলার শেরপুরে র্যাব-১২ ও সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তিনজনকে মাদকদ্রব্যসহ আটক করেছে।
প্রথম অভিযানে, বগুড়া শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট জামে মসজিদের সামনে মোঃ মামুনুর রশীদ (৪৫) কে ৬০ বোতল ফেয়ারডিল ও ২ বোতল ইস্কাফ সহ আটক করা হয়। মামুনুর রশীদ দিনাজপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা।
দ্বিতীয় অভিযানে, শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর গ্রামের স্বাক্ষর ফিলিং স্টেশন এলাকা থেকে ঢাকা-রংপুরগামী যাত্রীবাহী বাস থেকে মোঃ সুমন মিয়া (২৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৭) কে ২৯ কেজি গাঁজা, ২টি বাটন মোবাইল ও ২টি সিমসহ আটক করা হয়। তারা যথাক্রমে কুমিল্লা সদর দক্ষিণ ও নীলফামারী জেলার বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।