1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফেনীতে বেগম খালেদা জিয়ার যত অবদান - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৪:৫৪|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

ফেনীতে বেগম খালেদা জিয়ার যত অবদান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫,
ফেনীতে বেগম খালেদা জিয়ার যত অবদান
ফেনীতে বেগম খালেদা জিয়ার যত অবদান

ফেনীতে বেগম খালেদা জিয়ার যত অবদান

ফেনীর জনপদের সোনালি সন্তান, মাটি ও মানুষের প্রিয় নেত্রী—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি নিজ জেলা ফেনীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত।

তার শাসনামলে ফেনীতে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, তা স্থানীয়দের মতে জেলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আধুনিক ফেনীর রূপকার হিসেবে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

শিক্ষা খাতে যুগান্তকারী ভূমিকা

বেগম খালেদা জিয়ার হাত ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। কারিগরি শিক্ষার প্রসারে ২০০৩ সালে প্রতিষ্ঠা করা হয় ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, যা দেশের একমাত্র বিশেষায়িত পলিটেকনিক ইনস্টিটিউট।

এ ছাড়া ফেনী সরকারি কলেজ ও ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে উচ্চশিক্ষার মানোন্নয়নে নেওয়া হয় নানা উদ্যোগ। ফুলগাজীতে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ আজও তার শিক্ষানুরাগের সাক্ষ্য বহন করছে। নারীর ক্ষমতায়নে জেলাজুড়ে অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ করা হয় তার শাসনামলে।

স্বাস্থ্যসেবার আধুনিকায়ন

ফেনীবাসীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফেনী শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত হয় আধুনিক ডায়াবেটিক হাসপাতালট্রমা হাসপাতাল। ফেনী সদর হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি ব্যাপকভাবে বাড়ানো হয়।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন

ফেনীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের উন্নয়ন, গ্রামীণ সড়ক পাকাকরণ এবং ফেনী–বিলোনিয়া রেল যোগাযোগ সচল রাখতে বিশেষ গুরুত্ব দেন তিনি।

ফুলগাজীকে নতুন উপজেলা ঘোষণা ও উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ, ফেনী জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসের আধুনিকায়নও তার উল্লেখযোগ্য অবদান। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ফেনী জেলা সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কৃষি ও শিল্পায়নে অগ্রগতি

ফেনীর অর্থনীতিকে গতিশীল করতে কৃষি ও শিল্প খাতে বড় বরাদ্দ দেয় তার সরকার। সোনাগাজীতে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। মুহুরী ও কুহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ এবং মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করে। কর্মসংস্থানের লক্ষ্যে মুহুরীগঞ্জে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী

বিশিষ্টজনদের অভিমত

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন,

“বেগম খালেদা জিয়ার উন্নয়ন কর্মকাণ্ড আজীবন ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। পাঁচবার এমপি ও তিনবার প্রধানমন্ত্রী হিসেবে ফেনীর সমৃদ্ধির পেছনে তার অবদান অনস্বীকার্য।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন বলেন,

“ফেনীর উন্নয়ন ও অগ্রগতিতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু নেতা নন, ফেনীর গর্ব।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper