1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফুলবাড়ীতে বৈধ বিদেশ গমনের গুরুত্বে আলোচনা সভা ও র‍্যালি - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:১২|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বৈধ বিদেশ গমনের গুরুত্বে আলোচনা সভা ও র‍্যালি

মোঃ রফিকুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
ফুলবাড়ীতে বৈধ বিদেশ গমনের গুরুত্বে আলোচনা সভা ও র‍্যালি
ফুলবাড়ীতে বৈধ বিদেশ গমনের গুরুত্বে আলোচনা সভা ও র‍্যালি

ফুলবাড়ীতে বৈধ বিদেশ গমনের গুরুত্বে আলোচনা সভা ও র‍্যালি

মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ ও চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসন, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন এবং প্রবাসীদের অধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের প্রতিনিধি দিলারা আক্তার। সভায় বক্তারা আন্তর্জাতিক অভিবাসীদের অধিকার, প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও জনবান্ধব করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার্স প্রতিনিধি এসআই শাহ আলম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা জরুরি।

তাঁরা আরও বলেন, অবৈধভাবে বিদেশ গমন প্রতারণা ও জীবনের ঝুঁকি বাড়ায়। এসব ঝুঁকি এড়াতে সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের কোনো বিকল্প নেই। এ বিষয়ে পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে অভিবাসন ও প্রবাসী–সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়বে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper