1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য একদিনের মাটি পরীক্ষা ও সুষম সার প্রয়োগ প্রশিক্ষণ - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৫|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য একদিনের মাটি পরীক্ষা ও সুষম সার প্রয়োগ প্রশিক্ষণ

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য একদিনের মাটি পরীক্ষা ও সুষম সার প্রয়োগ প্রশিক্ষণ
ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য একদিনের মাটি পরীক্ষা ও সুষম সার প্রয়োগ প্রশিক্ষণ

ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য একদিনের মাটি পরীক্ষা ও সুষম সার প্রয়োগ প্রশিক্ষণ

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর থেকে

ফরিদপুরের সালথায় মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ কার্ড বিতরণ এবং ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করে ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার, সহযোগিতা করেছে সালথা কৃষি সম্প্রসারণ বিভাগ। প্রশিক্ষণটি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার “মধুমতি” ব্যবহার করে ৫০ জন কৃষকের মাটি পরীক্ষা করা হয় এবং ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথি অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং-এর সম্মানী পরিচালক মো. জয়নাল আবেদিন বলেন, মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করলে সারের খরচ কম হয়, কৃষকের অর্থ সাশ্রয় হয় এবং পরিবেশও রক্ষা হয়। তিনি কৃষকদের মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, মাটির গুণগত মান জানতে এবং সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে মাটি পরীক্ষার বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করলে দেশের বার্ষিক ২০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব।

সভাপতির বক্তব্যে ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কিবরিয়া বলেন, এটি একটি উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম, যাতে কৃষকরা নিজ উদ্যোগে মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে পারেন। তিনি ভেজাল সার সনাক্তকরণ এবং সঠিক সার ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল হুদা আল মামুন ও এ.কে.এম জগলুল পাশা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক সেলিনা তাসনীন খান, এসআরডিআই অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. নাছরীন বেগম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper