
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরে বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ফরিদপুর জেলায় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটাকে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া রাজেন্দ্র কলেজ সংলগ্ন একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয় এবং মাংস নির্ধারিত দামে বিক্রির বিষয়ে দোকানদারকে সতর্ক করা হয়।
অভিযানে হালনাগাদ লাইসেন্স, প্রয়োজনীয় ছাড়পত্র ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। অভিযান পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় ফরিদপুর ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।