1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৪৩|
ব্রেকিং নিউজ:
জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান অসুস্থ ৮৬ বছরের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ঠাকুরগাঁওয়ে ভোটের দিনে ফখরুলের মন্তব্য ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক ভোট দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান— জামায়াত আমির মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক তারেক রহমান: বিএনপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের জন্য ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হবে রাজশাহীর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ সৈয়দপুরকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ বহন করছে: মাহদী আমিন ত্রয়োদশ সংসদ নির্বাচন: যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, ৭১টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা গাইবান্ধার পলাশবাড়ীতে ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জ্ঞাপন কুড়িগ্রামে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত, ৭০৬ কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ এসে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গণনা শেষে জেলা জামায়াত আমিরের কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার, আটক নিয়ে বিতর্ক নির্বাচনের আগে প্রধান সড়কে অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোট প্রচারণা

ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের
ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের

ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে রাতের আঁধারে ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ বলেন, “বর্তমানে নির্বাচনী এলাকা স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করছেন। তবে গত কয়েকদিনে যা ঘটেছে, তা সংবাদ মাধ্যমে জানানো জরুরি।”

তিনি আরও জানান, “গতকাল (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরকান্দার চরযোশর্দী ইউনিয়নের আলগাদিয়া, সালথার রামকান্তুপুর ও বাহিরদিয়া গ্রামে জামায়াত সমর্থিত জোট প্রার্থীর লোকজন ভোটারদের মাঝে টাকা-পয়সা ছড়ানোর চেষ্টা করেন। আমাদের কর্মীরা তাদের বাধা দিলে তারা পালিয়ে যায়। আমরা সকল প্রার্থীকে সম্মান করি, তবে রাতের অন্ধকারে ভোট কেনার চেষ্টা নেক্কারজনক এবং এটি নির্বাচনকে কলুষিত করছে।”

শামা ওবায়েদ আশঙ্কা প্রকাশ করেন, আজ (১১ ফেব্রুয়ারি) রাতেও তার নির্বাচনী এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, “সংখ্যালঘু ভাই-বোনেরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, নির্বাচন কমিশন তা নিশ্চিত করবে।”

তিনি অভিযোগ করেন, “গত ৩-৪ দিন ধরে জামায়াতের লোকজন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রমাণবিহীন অভিযোগ দিচ্ছে। ধানের শীষ প্রতীক যেখানে শক্তিশালী, সেই এলাকার নেতাকর্মীদের ওপর এই অভিযোগ দেওয়া হচ্ছে, যা বিএনপি কর্মীদের হেনস্তা করার চেষ্টা।”

শামা ওবায়েদ সকল প্রার্থীদের অনুরোধ করেন, “নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ভোটে অংশ নিন। আমরা ১৮ বছর লড়াই করেছি এই ভোটের জন্য, তাই ভোটাধিকার নষ্ট না হোক।”

অন্যদিকে, ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী অভিযোগটি মিথ্যা বলে উল্লেখ করে বলেন, “আমার সমর্থকরা নিজেদের টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নির্বাচনের পরিবেশ ভালো আছে।”

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “টাকা ছড়ানোর বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper