1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুর-২ আসনে প্রচারণার শেষ দিনেও ব্যস্ত ধলা হুজুর - আমার সকাল ২৪ |
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:৩১|
ব্রেকিং নিউজ:
সিইসি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দাফন ভোটের দিন যানবাহন চলাচলের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংক্ষেপে মূল বিষয়গুলো হলো: পশ্চিম তীরে ইসরাইলি পদক্ষেপকে স্থায়ী দখল হিসেবে দেখছেন মার্কিন আইনপ্রণেতা বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম আবার বৃদ্ধি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভোট দেবেন নির্দিষ্ট কেন্দ্রে নির্বাচনের দিন শুষ্ক থাকবে আবহাওয়া, হালকা কুয়াশার সম্ভাবনা ত্রয়োদশ নির্বাচনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুরে তীব্র যানজট গাজীপুর-৫০: ভোটারদের কেন্দ্র নম্বরসহ স্লিপ বিতরণ ফরিদপুর-২ আসনে প্রচারণার শেষ দিনেও ব্যস্ত ধলা হুজুর বরগুনা-২ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন ভোলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর জামালপুরে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের রমজান ফুড প্যাকেট বিতরণ যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিরাপ জব্দ নোয়াখালীর একলাসপুরে মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার নির্বাচনের আগে রাজধানীতে লোকাল বাস সংকট, চরম ভোগান্তিতে অফিসযাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন পার্বতীপুরে বাসের ধাক্কায় নিহত কৃষক ইসহাক আলী পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবে: ডিআইজি রেজা ধানের শীষে ঐক্যবদ্ধ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান অঙ্গীকার: ড. ফরিদুল মেলান্দহে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইসলামপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনা-বিজিবি, নিরাপত্তা জোরদার জামালপুর রাজপথে ধানের শীষের জয়ধ্বনি একবার সুযোগ দিন, খাদেম হয়ে সেবা করব: আতাউর রহমান সরকার শেরপুরে স্মরণকালের ধানের শীষের সর্ববৃহৎ মিছিল যশোর-৬ কেশবপুরে ধানের শীষের বিশাল সমাবেশ, মানুষের ঢল বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ মনতলায় পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের উদ্বোধন সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে: হারুনুর রশীদ ফরিদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা মাগুরা–২ আসনে ধানের শীষের বিশাল শোডাউন, রাজপথে মানুষের ঢল সালথা হাই স্কুল মাঠে বিএনপির বিশাল সমাবেশ দৌলতপুরে ধানের শীষের গণমিছিল ঝিকরগাছায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন

ফরিদপুর-২ আসনে প্রচারণার শেষ দিনেও ব্যস্ত ধলা হুজুর

মো. শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
ফরিদপুর-২ আসনে প্রচারণার শেষ দিনেও ব্যস্ত ধলা হুজুর
ফরিদপুর-২ আসনে প্রচারণার শেষ দিনেও ব্যস্ত ধলা হুজুর

ফরিদপুর-২ আসনে প্রচারণার শেষ দিনেও ব্যস্ত ধলা হুজুর

মো. শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনেও রিকশা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করেছেন ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী (ধলা হুজুর)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি রিকশা মার্কায় ভোট প্রার্থনা করে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

নির্বাচনী প্রচারণাকালে ধলা হুজুর বলেন, “আমি নির্বাচিত হলে সালথা-নগরকান্দা উপজেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এলাকায় কাইজ্জা-মারামারি বন্ধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সমাজের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিহার্য। নির্বাচিত হতে পারলে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কাজ করা হবে।”

কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সালথা-নগরকান্দা কৃষিনির্ভর এলাকা। এখানকার কৃষকরা নানা ভাবে অবহেলিত। সারের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংসদে কৃষকদের পক্ষে জোরালো ভূমিকা রাখবো।”

তিনি অভিযোগ করে বলেন, “এক দল ক্ষমতায় গেলে অন্য দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হন। আমরা ক্ষমতায় গেলে এ ধরনের জুলুম-নির্যাতন বন্ধ করা হবে। মিথ্যা মামলা ও অন্যায়-অত্যাচারের অবসান ঘটিয়ে সরকারি বরাদ্দ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টন নিশ্চিত করা হবে।”

এছাড়া রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper