
শ্রীপুর (গাজীপুর), রোববার,
মোঃ বিল্লাল হোসেন | ক্রাইম রিপোর্টার | আমার সকাল ২৪
গাজীপুরের শ্রীপুরে বাবা-মায়ের অমতে কিশোর বয়সে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করা ঝর্ণা আক্তার (১৬) স্বামীর হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই স্বামী অপু (২০) পলাতক রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (জংলাপাড়া) এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ঝর্ণা আক্তার ওই এলাকার হামিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে তিনি অপুকে বিয়ে করেন।
অভিযুক্ত অপু শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার হযরত আলীর পালিত সন্তান বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পালক পিতা হযরত আলীকে আটক করেছে পুলিশ।