
নিউজ ডেক্স, আমার সকাল ২৪
তারিখ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিধ্বংসী জয় লাভের পর দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাদী দল (বিএনপি) সরকার গঠন করে।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন প্রথমবারের মতো সংসদে গোনাগোনা হয়ে আসা বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।
দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি বাস্তবায়ন করেছেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা বাংলাদেশের ইতিহাসে স্বতন্ত্র স্থান করে নিয়েছে।
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি:
১৪ মার্চ প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার অগ্রগতি হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের নেতাদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।
ফ্যামিলি কার্ড চালু:
সুবিধা বঞ্চিত পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু, যা খাদ্য ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার নিশ্চয়তা দেবে।
শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না:
ব্যক্তিগত সুবিধা থেকে দূরে থেকে সরকারি নীতি অনুযায়ী শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে ঘোষণা।
জাকাত বোর্ড পুনর্গঠন:
সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য নিরসনে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ।
মাননীয় সম্বোধনে আপত্তি:
সরকারি অনুষ্ঠানে বা সমাবেশে ‘মাননীয়’ সম্বোধনের প্রথা পর্যালোচনা ও পরিবর্তনের উদ্যোগ।
খাল খনন উদ্বোধন:
দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে প্রথম ধাপের খাল খনন ও পুনঃখনন কার্যক্রম উদ্বোধন।
এভাবেই দায়িত্ব গ্রহণের এক মাসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বাংলাদেশের প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।