1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৭ - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৮|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৭

ফরহাদ হোসেন রাজ
  • আপলোডের সময় : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৭
পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৭

পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৭

ওসির সরকারি গাড়িতে দ্রুত হাসপাতালে নেওয়া হলো আহতদের

ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুর–কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ার কৌদালিয়া পেট্রোলপাম্পের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গার্মেন্টসের জোট কাপড় বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো–ল ১৬০৩৩৩) কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজি অটোরিকশায় (গাজীপুর মেট্রো–থ ১১৯৪৪২১) শিশুসহ ৬–৭ জন যাত্রী ছিলেন। পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপটি সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে চূর্ণবিচূর্ণ হয়ে যায় অটোরিকশাটি

প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, “আমরা বিন্নাটি থেকে গাজীপুর যাচ্ছিলাম। আমাদের সামনেই ছিল সিএনজিটি। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে আসা পিকআপ সিএনজিটিকে ধাক্কা দিল। প্রায় ৭ জন গুরুতর আহত হন। কারও অবস্থাই ভালো ছিল না। তাৎক্ষণিক কোনো গাড়ি না থাকায় পাকুন্দিয়া থানার ওসির গাড়িতে করে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।”

দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি নিজের সরকারি গাড়িতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সবার অবস্থাই গুরুতর। অফিসার ইনচার্জ স্যার নিজেই গাড়িতে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। এখনো আহতদের পরিচয় পাওয়া যায়নি।”

দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper