
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীতে মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। আলোচনায় বক্তারা স্বাস্থ্যখাতে উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সকল অংশগ্রহণকারী দায়িত্বশীলতা ও সহযোগিতার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশ মিডিয়া সেল, নোয়াখালী