1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নেছারাবাদে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

নেছারাবাদে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

মোঃ মুনির হোসেন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫,
নেছারাবাদে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
নেছারাবাদে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

নেছারাবাদে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: মোঃ মুনির হোসেন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কবি নজরুল ইসলাম বিএম কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে তার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, তার ভাই মোঃ আসাদুজ্জামানসহ স্থানীয় কিছু ব্যক্তি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে কলেজ সংলগ্ন রাস্তায় মানববন্ধনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

অধ্যক্ষ জানান, কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে এমপিওভুক্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তা মিথ্যা। তিনি বিএসএস (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং আদালত কর্তৃক তার সনদের বৈধতা স্বীকৃত।

অন্যদিকে, মোঃ আসাদুজ্জামান নিজেই বিভিন্ন সময়ে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন বলে দাপ্তরিক নথি রয়েছে এবং তার শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগে আদালত সনদ হেফাজতে নিয়েছে।

অধ্যক্ষ কামরুজ্জামান অভিযোগ করে বলেন, আসাদুজ্জামান সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় নিজেকে ভুয়া অধ্যক্ষ পরিচয় দিয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছেন, যার ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।

তিনি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কলেজের সুনাম রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper