1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নির্বাচন সামনে রেখে ব্যস্ত তারেক রহমান - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৫|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

নির্বাচন সামনে রেখে ব্যস্ত তারেক রহমান

আনহাজ হোসেন হিমেল  
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
নির্বাচন সামনে রেখে ব্যস্ত তারেক রহমান
নির্বাচন সামনে রেখে ব্যস্ত তারেক রহমান

নির্বাচন সামনে রেখে ব্যস্ত তারেক রহমান

বার্তা সম্পাদক , আনহাজ হোসেন হিমেল  

২১ জানুয়ারির পর মাঠে নামবেন নির্বাচনী প্রচারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে নিমজ্জিত হন। তবে দেশ ও জাতির স্বার্থে সেই শোককে শক্তিতে রূপান্তর করে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরেছেন তিনি।

বর্তমানে তিনি নিয়মিত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জোট শরিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন তারেক রহমান।

নির্বাচন ও রাষ্ট্রগঠন নিয়ে আলোচনা

এসব বৈঠকে রাজনীতির পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন-পরবর্তী রাষ্ট্র পরিচালনা, ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের উপায়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সময় পেলে আত্মীয়স্বজনের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি।

দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি পৈতৃক জেলা বগুড়া সফরে যাবেন তারেক রহমান। দুদিনের এই সফরে বগুড়া জেলা বিএনপির আয়োজনে সদ্যপ্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। একই সফরে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ (সদর) আসন থেকেও বিএনপির প্রার্থী হচ্ছেন তারেক রহমান।

বিদ্রোহী প্রার্থী নিয়ে উদ্বেগ

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে বিএনপির ‘অভিমানী নেতারা’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এতে ধানের শীষ ও জোট প্রার্থীদের বিজয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে আনতে তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তারেক রহমান।

নির্বাচনী প্রচারে নামার প্রস্তুতি

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভাগীয় জনসভা ছাড়াও ঢাকার একাধিক আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেবেন তিনি। প্রয়াত মায়ের মতো সিলেটে দুই সুফি সাধকের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎ

সোমবার গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন,
“একাত্তরের মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। বিশ্বাসী, অবিশ্বাসী ও সংশয়বাদী—সবাইকে নিয়েই একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই।”

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিপিবি, বাসদ, জাসদ ও বিভিন্ন বাম রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জমিয়ত, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শোক বইয়ে স্বাক্ষর করেন।

শোকবার্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও আমলাতান্ত্রিক জটিলতার কথা শোনেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকদের মত

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা এবং বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসার সম্ভাবনার কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন দিতে আগ্রহী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper