1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:৪০|
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন

নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার

নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার
নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার

নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা, সেনা অভিযানে ‘মূলহোতা’ গ্রেফতার

 নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।

রাজধানীর ভাসানটেক থেকে আসন্ন নির্বাচনে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী মো. সুমন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নিবিড় নজরদারির ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামালকোট বস্তি এলাকায় সুপরিকল্পিত ও সফল অভিযান পরিচালনা করে। বস্তিতে অবস্থিত কুখ্যাত সন্ত্রাসী সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এতে বলা হয়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। তিনি টিনশেড বস্তি এলাকায় প্রায় ১ হাজার ৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার ব্যক্তি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির সুপরিকল্পিত ছক কষছিলেন। তার উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণকে আতঙ্কিত করা, ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। তার এই পরিকল্পনা জাতীয় নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়।এতে আরও জানানো হয়, অভিযানের সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, যা তার সহিংস পরিকল্পনা বাস্তবায়নের স্পষ্ট প্রমাণ বহন করে। তবে তাকে গ্রেফতারের মাধ্যমে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে। অভিযানের ফলে ধামালকোট, ভাসানটেক ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সাধারণ জনগণ শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ক্যাম্পে নেয়া হয়েছে এবং তার নাশকতা পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper