1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ - আমার সকাল ২৪ |
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:৪৭|
ব্রেকিং নিউজ:
সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম তালুকনগরে পারিবারিক বিরোধে জালাল ও পিন্টুর ওপর সন্ত্রাসী হামলা রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন দেশে জ্বালানি তেলের মজুত কতদিন চলবে, জানাল সরকার নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ ভেড়ামারায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক নলছিটিতে সংসদ সদস্য ইলেন ভূট্রোর ঈদের শুভেচ্ছা বিনিময় চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি 🌙 তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ 🌙 জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ভাঙ্গুড়ায় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির সংঘর্ষ, ৪ আহত ঝালকাঠিতে ১৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন বিজয়নগরে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে ৫০০ গরিবের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ ছুটির পর অফিসে এসে প্রথমে যা করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন, বৃক্ষরোপণ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা “আমার সকাল ২৪” পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি: উধাও ৩০ মিটার ওয়াইফাই ক্যাবল রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে সালামি আদায় করার ৬ কৌশল আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

মস্ত মিয়া
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল ও টেঁটার আঘাতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেক বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper