
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
নাসিরনগর থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ২০২৬ ইং সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ—
১টি SUZUKI 150cc (কালো রং)
ইঞ্জিন নং: BGA1868020
চেসিস নং: 117810
রেজি নং: ঢাকা মেট্রো ল-৬২-২৯৪৯
১টি YAMAHA R-15 (160cc) (নীল রং)
চেসিস নং: MH3RG4710KK101936
ইঞ্জিন নং: DZ9075B3
রেজি নং: ঢাকা মেট্রো ল-৪৩-৫৬০৬
১টি Discover 110cc (লাল-কালো রং)
চেসিস নং: MD2A15AY4JWD86159
ইঞ্জিন নং: JBYWJD36105
রেজি নং: ঢাকা মেট্রো হ-৫৮-৬১৬১
সহ মোট ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
নাম: আনসার মিয়া (৩০)
পিতা: সঞ্জীব আলী
মাতা: আনোয়ার বেগম
গ্রাম: ধরমন্ডল
থানা: নাসিরনগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।