1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটিতে জনগণমুখী বার্তা দিলেন ড. জিয়াউদ্দিন - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৫১|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

নলছিটিতে জনগণমুখী বার্তা দিলেন ড. জিয়াউদ্দিন

কামাল হাছান
  • আপলোডের সময় : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
নলছিটিতে জনগণমুখী বার্তা দিলেন ড. জিয়াউদ্দিন
নলছিটিতে জনগণমুখী বার্তা দিলেন ড. জিয়াউদ্দিন

নলছিটিতে জনগণমুখী বার্তা দিলেন ড. জিয়াউদ্দিন

কামাল হাছান, নলছিটি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন শনিবার (৯ আগস্ট) নলছিটি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

দুপুরে তিনি কামদেবপুর (সাধুরহাট) এলাকায় ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্পের পাটিকর বাড়ি পরিদর্শন করে স্থানীয় শিল্পীদের সঙ্গে সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন। যোহরের নামাজ শেষে হদুয়া দরবার শরীফে মুসুল্লিদের সঙ্গে আলোচনা করেন। বিকালে রাজাবাড়ীয়া খ্রিষ্টান পল্লী পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এসময় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও বিএনপির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সবুর কামরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, বিএনপির শক্তি হলো সাধারণ জনগণ। আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড, শিল্প স্থাপন এবং সম্ভাবনাময় পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক বাজার তৈরি করা হবে। এ অঞ্চলের শীতলপাটি শিল্প নিয়েও গবেষণা চলছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার গঠন ও ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে সাজানো হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে যান, তাদের ৩১ দফা জানান এবং সুখে-দুঃখে পাশে থাকুন।

দিনব্যাপী কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper