
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম:
আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুল রহমান নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনের ভোটারদের উদ্দেশে আয়োজিত এই জনসভায় নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদা নিরাপদ আসন ব্যবস্থা নেওয়া হয়েছে।
নূরুল ইসলাম বুলবুল জানালেন, “জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জামায়াতের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারও সহায়তা প্রদান করবেন।”
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবু গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।