
জামালপুর প্রতিনিধি: মেহেদী হাসান হাবিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ষীয়ান রাজনীতিক এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে মন্ত্রী পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে।
জন্ম ও প্রারম্ভিক জীবন: জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামে জন্ম।
মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালের মার্চে গাজীপুর জয়দেবপুরে গঠিত ‘সর্বদলীয় মুক্তিসংগ্রাম পরিষদ’-এর কোষাধ্যক্ষ হিসেবে সক্রিয় ভূমিকা।
শ্রমিক নেতৃত্ব: ১৯৭০ সালে পাকিস্তান মেশিন টুলস কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি।
নির্বাচনী কৌশল: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান; ২০২৬ সালের নির্বাচনে একই পদে দায়িত্বে।
সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে, নজরুল ইসলাম খানসহ মোট ৫ জনকে মন্ত্রী পদমর্যাদায় এবং ৫ জনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা বর্তমান সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
এই নিয়োগে দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।