
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীর দক্ষিণ পাড়ের গুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সিদ্ধসরির মোড় থেকে মিঠাপুর সামাদের মোড় পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছিলেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর অবশেষে সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। বর্তমানে সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
এলাকাবাসী জানান, সড়কটির খারাপ অবস্থার কারণে প্রতিদিনের যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন।
তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
স্থানীয়দের মতে, সড়কটির সংস্কার সম্পন্ন হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।