1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১২:০১|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,
ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার
ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর বড়বাড়ি মহল্লায় একমাত্র চলাচলের রাস্তা মাটি কেটে বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ৩০টি পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে মহল্লাবাসী নিজেদের অর্থায়নে একটি পুকুরের বালু ভরাট করে চলাচলের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওই রাস্তাটি ব্যবহার করে আসছিলেন।

কিন্তু গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে হেউটনগর কোদলাপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), মঞ্জুর স্ত্রী শাপলা খাতুন (৩৫) এবং মৃত আফজাল প্রামাণিকের ছেলে স্বপনের নেতৃত্বে ওই রাস্তাটি মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহল্লাবাসী আজিজার রহমান, আফিজার রহমান, মোখলেছুর রহমান, শাহিদুল ইসলাম, মিলন মিয়া, আবদুল ওহেদ, আলম মিয়া, শাহিন আলম, তবিবুর রহমান, রায়হান আলীসহ একাধিক ব্যক্তি প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, কেউ রাস্তা পুনরায় ভরাট করতে এগিয়ে এলে তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে পুরো মহল্লাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

মহল্লাবাসীদের আশঙ্কা, অভিযুক্তদের দ্বারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে সংবাদপত্রের মাধ্যমে তারা উক্ত রাস্তাটি দ্রুত পুনরায় ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper