1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দিনাজপুর-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:০৭|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

শাহিনুর রহমান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
দিনাজপুর-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল
দিনাজপুর-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

দিনাজপুর-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চুর হাজারো নারী-পুরুষ সমর্থক এতে অংশ নেন।

সম্প্রতি এ আসনে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, শ্রমিক নেতা আবু তাহের, দিনাজপুর জেলা বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ও পার্বতীপুর উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মানিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দিনাজপুর-৫ আসনে দীর্ঘদিন ধরে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে এসএম জাকারিয়া বাচ্চু জনগণের আস্থা অর্জন করেছেন। তারা দাবি করেন, দ্রæত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করে তাকে প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করে দলকে বিজয় উপহার দিতে সক্ষম হবেন। তারা আরও অভিযোগ করেন, বর্তমান মনোনীত প্রার্থীকে তৃণমূলের নেতাকর্মীরা তেমনভাবে চেনেন না, ফলে নির্বাচনী মাঠে দলের অবস্থান দুর্বল হতে পারে।

সমাবেশে নেতাকর্মীরা জানান, এই প্রতিবাদ কর্মসূচি শুধু শহরকেন্দ্রিক নয়, ইতোমধ্যে গ্রামাঞ্চল ও হাটবাজারেও তা তীব্র আকার ধারণ করেছে। তারা হুঁশিয়ারি দেন, দ্রæত মনোনয়ন পরিবর্তন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মনোনয়ন পরিবর্তনের দাবিতে দিনাজপুর-৫ আসনে এসএম জাকারিয়া বাচ্চুর সমর্থকদের এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা চলমান রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper