
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও এতিম শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সোমবার দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের ঈদের পোষাক বিতরণ করেন। অনুষ্ঠানটি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত দারুল কুরআন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ূন রশিদ জুয়েল, তাড়াইলের কৃতি ফুটবলার মিজানুর রহমান, ধলা বহুমুখী আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আতিকুল ইসলাম এবং দারুল কুরআনের কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন দারুল কুরআন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা সোহাইল শাহীন, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা যাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, তাড়াইল বাজারের ব্যবসায়ী মুজিবুর রহমানসহ অন্যান্য অভিভাবক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, পাশাপাশি সমাজের অসহায় শিশুদের প্রতি দারুল কুরআনের আন্তরিক সহমর্মিতা প্রদর্শন করে।