1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঢাকা উত্তরায় জুলাই যোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১০:১২|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা উত্তরায় জুলাই যোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদন: তৌহিদ ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
ঢাকা উত্তরায় জুলাই যোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু

ঢাকা উত্তরায় জুলাই যোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদন: তৌহিদ ইসলাম
আমার সকাল ২৪ │ ঢাকা

রাজধানীর উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর আহ্বায়ক আরমান আহমেদ শাফিনের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন দক্ষিণখানের আদম আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় শাফিনের হাঁটু বিছানার সঙ্গে লাগানো অবস্থায় ছিল, যা আত্মহত্যা নাকি অন্য কিছু—সে বিষয়ে সন্দেহের সৃষ্টি করেছে।

দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, “লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা পোস্টমর্টেম রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”

আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র এবং ঢাকা কলেজের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং জুলাই আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন।

তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গরবশোরিয়া গ্রামে। তিনি বাবা-মায়ের সঙ্গে উত্তরা ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন।

রবিবার (২ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অধ্যক্ষ, শিক্ষক, সহপাঠী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

আরমান ছিলেন সমাজ পরিবর্তনে আগ্রহী, উদ্যমী ও দায়িত্বশীল তরুণ। শহীদ পরিবার ও আহতদের সহায়তায় তিনি নিয়মিত কাজ করতেন।

তার অকাল মৃত্যুতে সহপাঠী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper