
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (রবিবার) বিকাল ৫টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি হুমায়ুন কবির।
এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সভাপতি শাহাজাহান আলী, সদস্য আকতারুল ইসলাম রিপন ও শাহিন আহমেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে. এম. ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আলমগীর হোসেন, আশরাফুল আলম রানা, রেজোয়ানুল হক বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ, আলী আশরাফ, রাফিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ ও ইনকিয়াদ আহম্মেদ রাফিন।
ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন হাফেজ তাহসিন তুর্য। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।