1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ। - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:৪৩|
ব্রেকিং নিউজ:
শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম

জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ।

মোঃ সাজেদুল ইসলাম রাসেল
  • আপলোডের সময় : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘবদ্ধ হামলা, আহত ৫
সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘবদ্ধ হামলা, আহত ৫

জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ।

মোঃ সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নীবাড়ি ইউনিয়নের চর শোনপচা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

ভুক্তভোগী মো. কামাল মন্ডলের পরিবারের দাবি, দীর্ঘ ১৬ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। এ নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সুরাহা না হওয়ায় পরিবারটি আদালতের আশ্রয় নিতে গেলে তারা হুমকির মুখে পড়ে।

সরকার পরিবর্তনের পর জমির প্রকৃত মালিকানা যাচাই শেষে পুলিশ জমির দখল মালিকপক্ষকে বুঝিয়ে দিতে বললে, গত ৩১ জুলাই বিকেল ৪টার দিকে ভুক্তভোগীরা জমিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, কর্নীবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শেখের নেতৃত্বে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদের নির্দেশে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কুদ্দুস প্রামানিক, ইদ্রিস প্রামানিক, খোকা মন্ডল, মিস্টার মন্ডল, মাজম মন্ডল, স্বপন প্রামানিক, শাকিল, রশিদ মন্ডল ও রব্বানির নাম উঠে এসেছে।

আহতদের পরিচয়:

  1. মো. কামাল মন্ডল (৪১)

  2. সোবহান শেখ (৩৫), পিতা: মো. আশরাফ আলী

  3. পিন্টু শেখ (৪০), পিতা: মো. আশরাফ আলী

  4. মান্নান (৩৬)

  5. হৃদয় (৩৪), পিতা: মো. কামাল মন্ডল

আহতদের মধ্যে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পরিবারের অভিযোগ—স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন চালিয়ে আসছে। তারা দ্রুত বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper