
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও জনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন। অভিযানে জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে বাজারের শপিংমল, মার্কেট ও দোকানপাট মালিকদের সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।