1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৭|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন ধান এর বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পাশা-পাশি ধান মাড়াই যন্ত্র বিতরণ করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম। এবং
২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন ধান এর বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২৭শে জুন রোজ শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক ডক্টর মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ এর পরিচালনায় অনুষ্ঠিত রোপা আমন ধান এর বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্বোধনী অনুষ্ঠান এর প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসচিব মাহমুদা, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, এটিআই কে এম বদরুল হক ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ । আরও বক্তব্য রাখেন, কৃষক মকবুল আলী ও মাসুদ মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদির ও গীতাপাঠ করেন জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জ্বল দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দবৃন্দ সহ জগন্নাথপুর উপজেলার সুবিধাভোগী কৃষক বৃন্দ। পরে ২০২৪-২০২৫ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ)প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে ৭০% ভর্তুকি মূল্যে ধান মাড়াই যন্ত্র বিতরণ করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম।
এ ব্যাপারে একান্ত আলাপকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলার ১৯ শত ৫০ জন কৃষক এর মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে। আজ ২শত জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানম। ক্রমান্বয়ে অন্যান্য কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper